‘ছড়ি মার্কা’ নিয়ে রাজবাড়ী-২ আসনে প্রচারনা চালাচ্ছেন প্রার্থী নাজমুল –
- Update Time : ০৫:৪০:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ডিসেম্বর ২০১৮
- / ৭৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, তত বেশি প্রচার-প্রচারনা চাঙ্গা হচ্ছে। তবে এই প্রচারনায় পিছিয়ে নেই “বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট” নামের রাজনৈতিক দল। যদিও এই জোট থেকে দেশের দুইটি নির্বাচনী আসনে প্রার্থী দেয়া হয়েছে। ‘ছড়ি মার্কা’ প্রতিক নিয়ে সংগঠনটির জাতীয় কাঠামোগত সার্বক্ষণিক (প্রসিডিয়াম সদস্য) পদধারী মুহাম্মদ নাজমুল হাসান রাজবাড়ী-২ আসন (পাংশা,বালিয়াকান্দি ও কালুখালী উপজেলা নিয়ে গঠিত)-এ প্রতিদ্বন্দ্বীতা করছেন।
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামের বাসিন্দা প্রার্থী মুহাম্মদ নাজমুল হাসান জানান, তিনি কোন বাঁধা বিঘœ ছাড়াই নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। প্রতিদিন বিকাল থেকে রাত অবধি চালাচ্ছেন ওই প্রচারনা। সারাও পাচ্ছেন বেশ। আসা করছেন বিজয়ীও হবেন। রাজবাড়ী-২ আসনের সকল কেন্দ্রে এজেন্ট দেয়া সম্ভব না হলেও বেশিরভাগ কেন্দ্রে তার এজেন্ট থাকবে। তিনি আরো বলেন, তাদের এই সংগঠন থেকে নোয়াখালী-৬ আসনে মোজাম্মেল হক নামে আরেকজন প্রার্থী এ নির্বাচনে অংশ গ্রহণ করছেন।
মুহাম্মদ নাজমুল হাসানের হলফ নামায় দেখাগেছে, তার শিক্ষাগত যোগ্যতা এমএসএস (সমাজ বিজ্ঞান ও রাষ্ট্র বিজ্ঞান) এলএলবি। তার নামে কোন মামলা নেই। তার দেড় লাখ টাকার শেয়ার রয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































