ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হলেন পাংশার সরদার আয়নাল হোসেন –
- Update Time : ০৮:১৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০১৯
- / ৭১ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
সদ্য ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ৩০১ সদস্য বিশিষ্ঠ পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করেছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ। এ কমিটিতে সহ-সভাপতি পদে স্থান করে নিয়েছেন রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কৃতি সন্তান বাবুপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পাংশা উপজেলা আ.লীগের ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সম্পাদক মোঃ ইমান আলী সরদারের ২য় পুত্র সরদার আয়নাল হোসেন।
আয়নাল হোসেন ঢাকা কলেজে ভ’গোল ও পরিবেশ বিভাগের মাষ্টার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী। আয়নাল ঐহিত্যবাহী বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় রাজবাড়ীর পাংশা বাসি গর্বিত। আয়নালের এই পদ লাভ করায় পাংশার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মধ্যে খুশির আমেজ বইতে দেখা গিয়েছে পাংশার ছেলে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হওয়া এটা গর্বের বিষয় বলে মনে করেন পাংশার সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা। সরদার আয়নালের ছোট ভাই পাংশা সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি মোঃ হাকিম সরদার বলেন এটা আমাদের পরিবারের গর্ব নয় এটা আমাদের প্রিয় পাংশা বাসির গর্ব। এ ব্যাপারে সরদার আয়নালের গর্বিত পিতা ইউপি চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার বলেন আমার ছেলে পড়ালেখার পাশাপাশি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে বাংলাদেশ ছাত্রলীগের রাজনিতি করছে এটা আমাদের গর্ব চেয়ারম্যান ইমান আলী সরদার তার ছেলের জন্য দেশ বাসির নিকট দোয়া ও আর্শ্বীবাদ কামনা করেন। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরদার আয়নাল হোসেন এ প্রতিনিধিকে বলেন আমাকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মনোনিত করায় বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি-সাধারণ সম্পাদকসহ সকলকে অভিনন্দন জানাই সেই সাথে বাংলাদেশ ছাত্রলীগের অভিভাবক বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি,গণপ্রজানন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। সরদার আয়নাল হোসেন সকলের নিকট দোয়া কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































