চৈতীর ভালোবাসায় ঈদ আনন্দ পেলো এতিম শিশুরা –
- Update Time : ০৯:২৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২০ এপ্রিল ২০২২
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদুল ফিতর সমাগত। তবে ঈদ আনন্দ ছিলো না রাজবাড়ী শিশু পরিবারের এতিম শিশুদের মনে। যদিও এখন তারা পুলোকিত, হয়েছে আনন্দিত। নতুন জামা হাতে পেয়ে ঈদ আনন্দ উদযাপন শুরু করেছে তারা। তাদের এই আনন্দ ধারার সৃষ্টি করেছেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর একমাত্র সন্তান এবং মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী’র চেয়ারম্যান কানিজ ফতেমা চৈতী।
বুধবার সন্ধ্যার পর চৈতী ওই সব শিশুদের প্রতিজনের হাতে তুলে দিয়েছেন, নতুন জামা।
সে সময় চৈতী বলেন, এতিম শিশুরা অবহেলিত। তারা পরিবার পরিজন থেকে থাকে দুরে। পায়না স্বজনদের আদর ভালোবাসা। তিনি চেষ্টা করেন, এই সব এতিম শিশুদের পাশে থাকার। ওরা আনন্দিত হলে তার ভালো লাগে। তিনি মনে করেন, সমাজের বিত্তবানেরা এমন শিশুদের পাশে দাঁড়াবেন এবং ওদের ভালোবাসায় সিক্ত হবেন।
রাজবাড়ী শিশু পরিবারের শিশুরা জানায়, তারা চৈতীকে মায়ের মত ভালোবাসে। চৈতীও তাদের এই ভালোবাসাকে লালন করেন। তিনি নিয়মিত তাদের খোঁজ খবর রাখেন। একই সাথে বিশেষ দিনগুলোতে উন্নতমানের খাবার পরিবেশনের পাশাপাশি ঈদে নিয়মিত ভাবে নতুন জামা প্রদান করে আসছেন। তারা চৈতী ও তার বাবা-মায়ের জন্য আল্লাহতালার কাছে দোয়া কামনা করে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































