চৈতি’র নেতৃত্বে রাজবাড়ীতে নৌকার পক্ষে লিফলেট বিতরণ শুরু করেছে যুব মহিলা লীগ –
- Update Time : ০৮:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ অক্টোবর ২০১৮
- / ৬৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বর্তমান সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে নৌকার পক্ষে লিফলেট বিতরণের পাশাপাশি ভোট চাইতে মাঠে নেমেছেন বাংলাদেশ যুব মহিলা লীগের রাজবাড়ী জেলা শাখার নেত্রীরা। এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছেন, যুব মহিলা লীগের নেত্রী ও শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতি।
গত মঙ্গলবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী, বেলগাছী, খানগঞ্জ ও জেলা শহরের লক্ষিকোল হরিসভা এলাকায় এ কার্যক্রম পরিচালনা করা হয়। যুব মহিলা লীগের নেত্রী ও শিক্ষাপ্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতির নেতৃত্বে চালানো হচ্ছে এ প্রচারনা। প্রচারনায় আরো অংশ নেন, যুবলীগ নেত্রী তানজিলা আক্তার, সেতু ইসলাম,বিউটি জামান, নাসরিন সুলতানা, মুন্না, চামেলী, রিক্তা রানীসহ অন্যান্যরা।
যুব মহিলা লীগের নেত্রী কানিজ ফাতেমা চৈতি বলেন, বর্তমান সরকার পদ্মা সেতুর মত বৃহৎপ্রকল্প বাস্তবায়নের পাশাপাশি সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছেন। ওই উন্নয়ন থেকে বাদ যায়নি রাজবাড়ীও। যে কারণে কেন্দ্রীয় নির্দেশনার আলোকে তারা রাজবাড়ী-১ আসনে নৌকার পক্ষে ভোট চাচ্ছেন এবং উন্নয়ন চিত্র তুলে ধরা লিফলেট বিতরণ কার্যক্রম শুরু করেছেন। এ কার্যক্রম চলমান থাকবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়





























































































