এমপি কন্যা চৈতির উদ্যোগে রাজবাড়ী শিশু পরিবারের এতিমদের মাঝে ইফতার বিতরণ –
- Update Time : ০৯:২৪:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২০
- / ৯৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসেন এমপি কাজী কেরামত আলীর মেয়ে ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা কানিজ ফাতেমা চৈতির উদ্যোগে রাজবাড়ী শিশু পরিবারের এতিম বাসিন্দাদের মাঝে ইফতার ও খাবার বিতরণ করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় চৈতির পক্ষে খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণ শেষে ২৮ কলোনী জামে মসজিদের ইমাম সেলিম দেওয়ান সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসেন এমপি কাজী কেরামত আলীর অসুস্থ সহধর্মিণী রেবেকা সুলতানার রোগমুক্তি এবং এমপি কাজী কেরামত আলীর তার একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতির সুস্বাস্থ্য কামনা করেন।
সে সময় মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সভাপতি আজরা জেবিন তুলি ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এমপি কন্যা কানিজ ফাতেমা চৈতি জানান, তার বেশেস্তের ফুল সন্তান এবং নিজের বাবা ও মায়ের শাররীক সুস্থতা কামনায় তিনি ৩০ পাড়া কোরআন শরীফ গত মঙ্গলবার পর্যন্ত খতম (সমাপ্ত) করেছেন। সেই সাথে প্রতি বছরের ন্যায় এবারও রাজবাড়ী শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে ইফতার ও খাবার বিতরণ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































