চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের বরণ এবং সাবেকদের বিদায় সংবর্ধনা প্রদান –
- Update Time : ০৯:৫৬:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯
- / ৯৭ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নবনিবাচিত চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যানদের বরণ এবং সাবেকদের বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাঈদুজ্জামান খান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক, ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল প্রমূখ।
উল্লেখ্য, তৃতীয় ধাপে রাজবাড়ী সদর, পাংশা, বালিয়াকান্দি ও গোয়ালন্দ উপজেলা পরিষদের নির্বাচন গত ২৪ মার্চ অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচনের বিজয়ী চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের গত সোমবার সকালে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহণ করানো হয়েছে। শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার কে.এম আলী আজম। আর শপথ বাক্য পাঠ শেষে ওই দিন রাতেই তারা ফিরে আসেন এবং গতকাল মঙ্গলবার সকালে বিজয়ীরা নিজ কর্যালয়ে যোগদান করেন। যোগদানকারীরা হলো রাজবাড়ী সদর উপজেলায় চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, ভাইস চেয়ারম্যান পদে রকিবুল ইসলাম পিয়াল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আলেয়া বেগম। আর বিদায় নিলেন, সাবেক চেয়ারম্যান এ্যাডঃ এমএ খালেক, ভাইস চেয়ারম্যান মাওলানা সৈয়দ আহম্মেদ ও মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বিউটি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































