চিত্র নায়িকা রোজিনার দৃষ্টি নন্দন “দশ গম্বুজ মসজিদ” উদ্বোধন –
- Update Time : ০৭:০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১ এপ্রিল ২০২২
- / ৯২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার পদ্মার মোড় সংলগ্ন জুরান মোল্লার পাড়ায় অবস্থিত বাংলা সিনেমার এক সময়কার ঝড় তোলা চিত্র নায়িকা রওশনারা রোজিনা’র নানা বাড়ী। সেখানে তিনি তার মরহুমা মা খাদিজা বেগম-এর নামে চক্ষু হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনার পাশাপাশি তিনি ‘দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ নির্মাণ করেছেন।
যে মসজিদটি শুক্রবার জুম্মা নামাজের পূর্বে দোয়া ও মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। উপস্থিত ছিলেন, চিত্র নায়িকা রওশনারা রোজিনা, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সিসহ অন্যান্য মুসুল্লীরা।
জানাগেছে, চিত্র নায়িকা রওশনারা রোজিনা ২০০০ সালের ৫ ফেব্রুয়ারী ওই মসজিদের নির্মাণ কাজ শুরু করা হয়।
এ প্রসঙ্গে চিত্র নায়িকা রোজিনা জানিয়েছেন, তিনি ছেলে বেলা থেকেই একটি মসজিদ তৈরীর স্বপ্ন দেখতেন। এরপর দেশ ও বিদেশের নানা ধরণের মসজিদ দেখে তার আগ্রহের মাত্র আরো বাড়ে। যার অংশ হিসেবে বিগত বছর তিনি তার নানা বাড়ীতে এই মসজিদ নির্মাণের উদ্যোগ নেন। সে সময় আনুষ্ঠানিক ভাবে ওই মসজিদের নির্মাণের কাজের উদ্বোধন করেছিলেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী ও এমপি কাজী কেরামত আলীর একমাত্র কন্যা কানিজ ফাতেমা চৈতিসহ অন্যন্যরা।
তিনি বলেন, এই মসজিদ নির্মাণে তার পাশে দাঁড়িয়েছেন চিত্র নায়ক আলমগীর, খলনায়ক ডিপজল, চিত্র নায়িকা সুচরিতাসহ সহ আরো অনেকে। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































