চাঞ্চল্যকর রবিউল হত্যা মামলা: ইউপি মেম্বার ইউসুফ কারাগারে –
- Update Time : ০২:৩৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী ২০২১
- / ৭১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য ইউসুফ হোসেন ওরফে ইউসুফ মেম্বারকে গত বৃহস্পতিবার কারাগারে পাঠিয়েছে আদালত। ইউসুফ মেম্বার এই ইউনিয়নের বেতবাড়ীয়া গ্রামের সংগঠিত চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধার সন্তান রবিউল ইসলাম হত্যা মামলার চার্জশীট ভুক্ত আসামি।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার এসআই ফেরদৌস আহম্মেদ জানান, ওই হত্যা মামলার দীর্ঘ তদন্ত শেষে গত বছরের ২০ ডিসেম্বর ১০ জনকে অভিযুক্ত করে রাজবাড়ী আদালতে তিনি চার্জশীট প্রদান করেন। এ চার্জশীটে ইউসুফ মেম্বার ছাড়াও তার দুই ছেলে সোহেল রানা ও রাসেল আহম্মদের নাম উঠে আসে। সোহেল ও রাসেল সাম্প্রতিক সময়ে জামিনে মুক্ত হন আর হাইকোর্ট থেকে চার সপ্তাহের জামিন নেন ইউসুফ মেম্বার। ওই জামিনের সময়কাল শেষে গত বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ীর জেলা জজ আদালতে ইউসুফ মেম্বার জামিনের আবেদন জানান। তবে তার আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, রবিউল হত্যার ঘটনায় তার স্ত্রী শাবানা আক্তার বাদী হয়ে জেলা কালুখালী থানায় ২০২০ সালে ১৬ আগষ্ট একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলার আগের দিন বিলের পানিতে চুবিয়ে রবিউলকে হত্যা করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































