চাঁদাবাজির মামলায় পাংশার যুবলীগ নেতা ফরহাদ ও কাউন্সিলর তাজুল গ্রেপ্তার –
- Update Time : ০৭:৫০:৩২ অপরাহ্ন, বুধবার, ১৩ এপ্রিল ২০২২
- / ৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চাঁদাবাজির মামলায় রাজবাড়ীর পাংশায় উপজেলা যুবলীগের বহিষ্কৃত আহ্বায়ক মোঃ ফজলুল হক ফরহাদ ও কাউন্সিলর মোঃ তাজুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার রাতে পাংশা উপজেলা শহর থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়।
গত বছরের ৩০ জানুয়ারি অনুষ্ঠিত পাংশা পৌরসভা নির্বাচনে বিদ্রোহী প্রাার্থী ফরহাদ পাংশা পৌরসভার নারায়নপুর গ্রামের মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে এবং পাংশা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তাজুল পাংশা পৌরসভার কুরাপাড়া গ্রামের রফিক খালাসীর ছেলে।
এর আগে গত মঙ্গলবার পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস বাদী হয়ে পাংশা থানায় মামলা করেন। মামলায় তাজুল ও ফরহাদসহ সাত জনকে চিহ্নিত এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
মামলায় জালাল উদ্দিন বিশ্বাসের দাবী, তিনি জেলা পরিষদ থেকে পাঁচ শতাংশ জমি ইজারা নিয়ে ঘর তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। এ জন্য ফরহাদ ও তাজুল তাঁর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি ইতিমধ্যে ২০ হাজার টাকা দিয়েছেন। গত ১১ এপ্রিল ফরহাদ ও তাজুলসহ আরও কয়েকজন তাঁর উপজেলা পরিষদের অফিস কক্ষে এসে বাকি টাকা না দেওয়ায় প্রাণনাশের হুমকি দেয়। সে সময় তাজুল পিস্তল প্রদর্শন করে।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তারা জেনেছেন চাঁদাবাজি নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিলো। পরবর্তীতে টেন্ডার নিয়েও তাঁদের ফের বিরোধ হয়। ইতোপূর্বে ফরহাদ ও তাজুলের বিরুদ্ধে অস্ত্র, হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর ওই দুই জনকে বুধবার দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































