চলমান কর্মকান্ড নিয়ে রাজবাড়ীর পুলিশ সুপারের প্রেস ব্রিফিং –
- Update Time : ১১:৪৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১
- / ৭৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পুলিশের বর্তমান গতিশীল কর্মকান্ড নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়। সে সময় জেলায় চলমান পুলিশি কর্মকান্ড তুলে ধরেন, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
ব্রিফিং-এ পুলিশ সুপার জানিয়েছেন, হত্যাসহ গুরুত্বপূর্ণ মামলার দ্রুত চার্জশীট প্রদান, অপমৃত্যু মামলা ২৪ ঘন্টার মধ্যে সমাপ্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ন্যায় জনগণের বিচারের স্বার্থে ঢাকা বিভাগের ডিআইজি’র নির্দেশনায় তারা পুরোদমে কাজ করে যাচ্ছেন তারা। তাদের এ কাজের ধারা অব্যাহত থাকবে।
তিনি সে সময় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার (সদর) আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন, পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান ও কালুখালী থানার ওসি নাজমুল হাসানকে পরিচয় করিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ শরিফ উজ জামান, পুলিশ সুপারের কার্যালয়ের বিশেষ শাখার অফিসার ইনচার্জ সাঈদুর রহমান সাঈদ, গোয়ালন্দ থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর, জেলা গোয়েন্দা শাখার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































