চরমপন্থীদের আত্নসমর্পনে ভূমিকা রাখায় সেরা সমন্বয়কের সনদ পেলেন রাজবাড়ী ডিবি ওসি কামাল –
- Update Time : ০৯:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯
- / ১০১ Time View

জাহাঙ্গীর হোসেন, রাজবাড়ী বার্তা ডট কম :
গত ৯ এপ্রিল পাবনার শহীদ এ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে বিভিন্ন জেলার ছয় শতাধিক চরমপন্থী স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি’র কাছে আত্নসমর্পন করেন। সে সময় পুলিশ সুপার
আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএম-এর নির্দেশনায় প্রধান সমন্বয়ক হিসেবে রাজবাড়ী ও ফরিদপুর অঞ্চলের ৩৩ জন চরমপন্থীকে ১৮টি আগ্নেয়াস্ত্র ও ১০ রাউন্ড গুলিসহ আত্নসমর্পনে ভূমিকা রাখায় আজ বুধবার দুপুরে ঢাকা রেঞ্জের ডিআইজি’র কার্যালয়ে “সেরা সমন্বয়ক”-এর সনদপত্র পেয়েছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর ওসি কামাল হোসেন ভূইয়া।তার হাতে ওই সনদপত্র তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পিপিএম।
সে সময় ডিআইজি (প্রশাসন) সালেহ মহম্মদ তানভীর, এডিশনাল ডিআইজি আসাদুজ্জামান, রাজবাড়ীর এসপি আসমা সিদ্দিকা মিলি বিপিএম,পিপিএমসহ ঢাকা বিভাগের অন্যান্য জেলার পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন। রাজবাড়ী বার্তা ডট কম। এ দিন একই সাথে সেরা সার্কেল অফিসার হয়েছেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল করিম। তার হাতেও ক্রেষ্ট তুলে দেন ঢাকা রেঞ্জের ডিআইজি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































