চন্দনী ইউনিয়ন আ:লীগের সভাপতি শাহীনুরের ব্যতিক্রমী উদ্যোগ “ফোন দিলেই পৌছে দেয়া হচ্ছে খাবার ” –
- Update Time : ১০:৩০:১৪ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২০
- / ১০০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ব্যবসায়ী মিজানুর রহমান শাহীনুর তার মোবাইল ফোন নম্বর উল্লেখ করে বিলিয়েছেন লিফলেট বিতরণ। লিফলেটে লিখেছেন, “চন্দনী ইউনিয়নের কেউ খাদ্য সংকটে থাকলে আমাকে জানান। ঘরেই থাকুন, পাশে আছি আমরা।” ব্যতিক্রমী এই উদ্যোগের ফলে অন্যান্য ইউনিয়নের তুলনায় চন্দনী ইউনিয়নের মানুষ ঘর হতে বের হচ্ছেন কম। প্রতিনিয়ত আসা ফোনের ভিত্তিতে ওই সব দরিদ্র পরিবার গুলোর বাড়ীতে বাড়ীতে পৌছে দিচ্ছেন তিনি খাবার।
মিজানুর রহমান শাহীনুর জানান, করোনা ভাইরাস প্রতিরোধ করতে হলে মানুষকে ঘরে থাকতে হবে। তবে গ্রামাঞ্চলের মানুষ গুলো দরিদ্র তাদের বেশির ভাগই দিন মজুর। ফলে ঘরে খাবার না থাকলে তারা বের হবেই। সে কারণে তিনি এই উদ্যোগ নিয়েছেন। সোমবার পর্যন্ত প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, ১ লিটার সায়াবিন তেল, আধা কেজি মুসুরের ডাল, ২ কেজি আলু, আধা কেজি লবন ও ১টি সাবানসহ সাত শত পরিবারকে এবং প্রতিটি প্যাকেটে থাকা শাক-সবজি, করল্লা, ভেন্ডি, মিষ্টি কুমড়া, লাউ, পোটল, কাঁচা মরিচ, লেবু’র চার হাজার পরিবারকে প্রদান করেছেন। তিনি আরো বলেন, আমি চাইনা আমার এই ইউনিয়নে কেউ না খেয়ে থাকুক। নিজের অর্থে দলমত নির্বশেষে তিনি এ খাদ্য সাহায্য প্রদান করছেন।
ওই ইউনিয়নের দিন মজুর লোকমান হোসেন বলেন, মিজানুর রহমান শাহীনু একটু অন্যরকম প্রকৃতির মানুষ। তিনি দরিদ্র মানুষের বাড়ী বাড়ী গিয়ে এবং লোক দিয়ে খাবার পাঠিয়ে যাচ্ছেন। যে কারণে জেলা প্রশাসকের ঘোষনা করা লকডাউন বাস্তবায়ন করা সহজ হচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































