ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া রুটে আজো ফেরি বন্ধ ছিলো ১১ ঘন্টা –
- Update Time : ১০:০০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ৬৬ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা :
ঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘন্টা বন্ধ থাকার পর দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুট দিয়ে পুনরায় আজ মঙ্গবার সকাল ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে।
গত সোমবার রাত ১১ টার দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌ-দূর্ঘটনা এড়াতে এরুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।
এদিকে, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া-খুলনা মহাসড়ক ও রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে যানবাহনের দীর্ঘ সিরিয়াল তৈরি হয়েছে। এতে করে নদী পারের অপেক্ষায় আটকে থেকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। অনেককেই জীবনের ঝুকি নিয়ে নৌকায় নদী পর হতে দেখা গেছে।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ রনি জানান, বর্তমানে এ রুটে ছোট বড় ১৫টি ফেরি চলাচল করছে। কুয়াশার কারণে মধ্য রাত থেকে এরুটে ফেরি চলাচল বন্ধ হয়, তবে আজ ১০ টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু করানো হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































