ব্রেকিং নিউজঃ
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ছিলো দুই ঘন্টা বন্ধ –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৭:২৯:১৫ অপরাহ্ন, শনিবার, ১২ জানুয়ারী ২০১৯
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে দুই ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিলো। আজ শনিবার সকাল ৭টা ২০ মিনিট থেকে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করে দেয়। সে সময় মাঝ নদীতে ৪টি ফেরি আটকা রয়েছে। এদিকে, কুয়াশার কারণে ফেরি পার হতে না পেরে যাত্রী ও যানবাহন চালকদের শীতের মধ্যে দুর্ভোগের শিকার হতে হয়।
ঘন কুয়াশায় আটকা থাকায় দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় ৩কিঃমিঃ যানবাহনের সাড়ির সৃষ্টি হয়।
বিআইডব্লিউটিসি কতৃপক্ষ জানায়, সকাল ৭ টা ২০ মিনিট থেকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সে সময় যানবাহন বোঝাই ৪ টি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। তবে কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল শুরু করা হয়।
Tag :
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































