ঘনচিনি ও রং ব্যবহারের জন্য বালিয়াকান্দিতে ২ আইসক্রীম কারখানা মালিককে জরিমানা –
- Update Time : ১০:৩৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মার্চ ২০২১
- / ৪৭ Time View
সোহেল রানা, রাজবাড়ী বার্তা ডট কম :
নিরাপদ খাদ্য নিশ্চতকরণে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ আইসক্রীম কারখানা মালিককে জরিমানা করেছে।
বৃহস্পতিবার দুপুর ২ টায় রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ শরীফুল ইসলাম এর নেতৃত্বে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের সোনাপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাপ্পী সুপার আইসক্রীম ও ইসলাম সুপার আইসক্রীম কারখানায় অবৈধ দ্রব্য ঘনচিনি ও অবৈধ রং ব্যবহারের জন্য ভোক্তা আইনের ৪২ ধারায় যথাক্রমে ৫ হাজার টাকা ও ১ হাজার টাকাসহ মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে সহযোগিতা করেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামানিক। শৃঙ্খলায় পুলিশের একটি টিম ও পেসকার সবুজ হোসেন। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































