গোয়ালন্দ হাসপাতালে অগ্নিকান্ড, রোগীদের মাঝে আতঙ্ক –
- Update Time : ০৯:৫১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ জুন ২০১৮
- / ৮৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সোমবার রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় রোগী ও তাদের স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পরে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার দিনগত রাত ৯ টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (৫০ শয্যার হাসপাতাল) স্টাফ নার্স অফিসের দরজার পাশের বৈদ্যুতিক বোর্ডে শর্ট সার্কিট হয়ে অগ্নিকান্ডের সুত্রপাত হয়। এ সময় হাসপাতালের রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে ছুটোছুটি করে হাসপাতাল থেকে বের হয়ে আসে। পরে হাসপাতালের বিদ্যুত সংযোগ বন্ধ করে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি উজানচর ইউনিয়নের সাবেক সদস্য আব্দুস সাত্তার মৃধা ও তার স্বজন হারেজ মৃধা জানান, মুহুর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারন করে। আগুনের ভয়বহতা দেখে কষ্ট হলেও আমরা হাসপাতাল থেকে বেরিয়ে নিচে নিরাপদ স্থানে অবস্থান নেই।
হাসপাতালের ইলেকট্রিশিয়ান শহিদুল ইসলাম জানান, এক দিকে বৈদ্যুতিক ওয়ারীং দীর্ঘদিনের পুরনো, অপরদিকে হাসপাতালে সংস্কার কাজ চলায় বিদ্যুত সংযোগ ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। এতে এ ঘটনা ঘটে থাকতে পারে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ জানান, এ ঘটনার পর হাসপাতলের সংস্কার কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠানকে আজকের (মঙ্গলবার) মধ্যে ঝুকিপূর্ণ বিদ্যুত সংযোগ সংস্কারের নির্দেশ দেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































