গোয়ালন্দ প্রবাসী ফোরামের উদ্যোগে শিক্ষাবৃত্তি ও কন্যাদায়গ্রস্থ বাবা-মাকে আর্থিক সহায়তা দান –
- Update Time : ১০:২৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ অগাস্ট ২০১৮
- / ৪৯ Time View
শামীম সেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
বিশ্বের ৩৫টি দেশে অবস্থানকারী রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সন্তানদের নিয়ে গঠিত অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘গোয়ালন্দ প্রবাসী ফোরাম’। ২ আগষ্ট বৃহস্পতিবার ছিল সংগঠনটির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী। দিবসটি উদ্যাপন উপলক্ষে ফোরামের পক্ষ থেকে এ বছর গোয়ালন্দ উপজেলা থেকে এসএসসি ও এইচএসসি পাশ করা ২৩ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এবং কন্যাদায়গ্রস্থ এক বাবা-মাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
গোয়ালন্দ শহিদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে বৃহস্পতিবার বিকেলে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফোরামের অন্যতম প্রতিষ্ঠাতা ও কোরিয়া ফেরত প্রবাসী গাজী সাইফুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু নাসার উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, অধ্যাপক নুরুজ্জামান ফকীর, গোয়ালন্দ শহিদ স্মৃতি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি,ফোরামের উপদেষ্টা মোঃ মজিবর রহমান, ফোরামের গোয়ালন্দের প্রধান সমন্বয়ক সাংবাদিক শামীম শেখ সহ ফোরামের সকল স্বেচ্ছাসেবক, অভিভাবক, শিক্ষার্থী প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































