গোয়ালন্দ পৌরসভা পরিদর্শন ও সেলাই মেশিন বিতরণ করলেন রাজবাড়ীর ডিসি –
- Update Time : ০৯:৩৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৫ সেপ্টেম্বর ২০১৮
- / ৫০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আজ বুধবার বিকেল থেকে রাত অবধি গোয়ালন্দ উপজেলায় ব্যস্ততম সময় অতিক্রান্ত করেন জেলা প্রশাসক মোঃ শওকত আলী। তিনি প্রথমে বিকেল ৪ টায় গোয়ালন্দ পৌরসভা কার্যালয় পরিদর্শন করেন। এ সময়ে পৌর মেয়রের অফিসকক্ষে মেয়র, প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ, পৌর কর্মকর্তা/ কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন এবং পৌর পরিষদের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন।
পরিদর্শনের সময় উপপরিচালক, স্থানীয় সরকার এরশাদ হোসেন খান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু নাসার উ্িদ্দন সম্মানিত জেলা প্রশাসকের সাথে ছিলেন। একই সময়ে তিনি উপ-পরিচালক, স্থানীয় সরকার এরশাদ হোসেন খান কর্তৃক পৌরসভার ২০১৭-১৮ অর্থ বছরের কর্মদক্ষতা মূল্যায়ণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।পৌর কার্যালয় পরিদর্শন শেষে তিনি গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে দেবগ্রাম আশ্রয়ণ প্রকল্পের প্রশিক্ষিত উপকারভোগীদের মাঝে সেলাই মেশিন অনুষ্ঠানে এবং বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় মিলিত হন। এ সভায় তিনি বাল্য বিবাহ প্রতিরোধে নিয়োজিত শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করেন।
সন্ধ্যায় তিনি গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় এবং গোয়ালন্দ ঘাট পরিদর্শন করেন। গোয়ালন্দ উপজেলায় এ সকল কার্যক্রমে অংশগ্রহণ শেষে তিনি রাত সাড়ে আটটায় জেলা সদরে প্রত্যাবর্তন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































