গোয়ালন্দ পৌরসভার ২ মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড –
- Update Time : ১০:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
- / ৮৩ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড এবং দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার দুপুরে রাজবাড়ীর জেলা ও দায়রা জজ নিলুফার সুলতানা এ রায় দেন।
কারাদন্ডাদেশ পাওয়া আসামীরা হলো, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পৌরসভার কুমড়াকান্দি এলাকার মোঃ ভাষান শেখের ছেলে মোঃ আজাদ শেখ (৩০) ও গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকার আব্দুর রহমান শেখের ছেলে মোঃ শহিদুল ইসলাম শেখ (৪০)।
আদালত সুত্রে জানাযায়, ২০১৪ সালের ৯ আগষ্ট গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট (সিদ্দিক কাজীর পাড়া) এলাকায় অভিযান চালায় ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের সদস্যরা। এ সময় মাদক ব্যাবসায়ী আজাদ ও শহিদুল একটি ট্রলারে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাব তাদের গ্রেপ্তার করে। সেই সাথে দুুটি প্লাস্টিকের বস্তা থেকে তিন শত বোতল ফেন্সিডিল জব্দ করেন। পরবর্তীতে এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন।
রাজবাড়ী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, আদালত দীর্ঘ শুনানী শেষে দুই মাদক ব্যাবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড, দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদন্ডাদেশ প্রদান করেছে। এ রায়ে আমরা সন্তুুষ্টি প্রকাশ করেছি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































