গোয়ালন্দে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার –
- Update Time : ০৭:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০১৯
- / ৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালিয়ে দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সেই সাথে সাড়ে ১৩ হাজার টাকা মূল্যের ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ছয় হাজার টাকা উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া নতুন পাড়া গ্রামের মো: সামাদ সেখের ছেলে মো: সাহিদুল সেখ (৩০) ও সুকচাঁদ লুৎফর মুন্সীর ছেলে সুকচাঁদ মুন্সী (২৪)।
জানাগেছে, গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ীর সহকারী পরিচালক মো: তানভীর হোসেন খান -এর নেতৃত্বে একটি মাদকবিরোধী রেইডিং টিম গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া বদন মৃধা পাড়া প্রধান সড়কের করম আলী স্টোর নামক দোকানের সানে অভিযান পরিচালনা করে। সাড়ে ১৩ হাজার টাকা মূল্যের ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ছয় হাজার টাকা উদ্ধার করার পাশাপাশি সাহিদুল সেখ ও সুকচাঁদ মুন্সীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































