গোয়ালন্দ থেকে আড়াই কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী সাদ্দাম গ্রেপ্তার –
- Update Time : ০৫:৩৪:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ এপ্রিল ২০২১
- / ৭২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ডের সাকের ফকির পাড়া থেকে মাদক ব্যবসায়ী সাদ্দাম ফকিরকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। সে সময় তার কাছ থেকে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সাদ্দাম একই গ্রামের আয়নাল ফকিরের ছেলে।
জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রফিকুল ইসলাম ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খানের নেতৃত্বে মঙ্গলবার সকাল ৯টার দিকে গ্রেপ্তার হওয়া সাদ্দাম ফকিরকে তার নিজ বাড়ী থেকে এক লাখ টাকা মূল্যের আড়াই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোহাম্মদ শের আলম বাদী হয়ে গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করেছেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































