গোয়ালন্দ ঘাট থানায় নতুন ওসি’র যোগদান করলেন এজাজ শফী –
- Update Time : ০৯:৪৭:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৫৭ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলার গুরুত্বপূর্ণ গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনজার্চ (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. এজাজ শফী। এর আগে তিনি ঢাকা বিমানবন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেন। গত বুধবার (১২ সেপ্টেম্বর) বিকেলে তিনি গোয়ালন্দ ঘাট থানায় আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
ওসি মো. এজাজ শফী ২০০১ সালে উপ-পরিদর্শক (এসআই) পদে সরাসরি বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এ পদে তিনি পাবনা জেলার ইশ্বরদী ও ঢাকা মেট্টোপলিটন পুলিশ বিভাগের গুরুত্বপূর্ণ বিভিন্ন থানায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। ২০১২ সালে তিনি এসআই থেকে পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। এরপর তিনি ঢাকা বিমানবন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) হিসেবে প্রায় পৌনে ৩ বছর দায়িত্ব পালন করেন।
আইন বিষয়ে ¯œাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করে তিনি বার এসোসিয়েসনের সদস্য পদও লাভ করেন। চাকুরী জীবনে তিনি ইতালী, পূর্ব তিমুর ও ভারতে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ একাধিক প্রশিক্ষণ গ্রহন করেন।
ওসি মো. এজাজ শফীর জন্মস্থান রাজশাহী শহরে। ব্যাক্তি জীবনে তিনি ১ কন্যা ও ২ পুত্র সন্তানের জনক। গোয়ালন্দ ঘাট থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন কালে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































