গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষনা –
- Update Time : ০৯:৩৮:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ অক্টোবর ২০১৮
- / ৪৫ Time View
আজু সিকদার- রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে ফরিদুল ইসলামকে সভাপতি ও আসাদুজ্জামান চৌধুরীকে সাধারন সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।
শনিবার (২০ অক্টোবর) রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হফিজুর রহমান ও সাধারন সম্পাদক আনিচুর রহমান স্বাক্ষরিত এক পত্রে নতুন এ কমিটির অনুমোদ দেয়া হয়। এতে বলা হয় যে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশ মোতাবেক গত ২৪/৪/২০১৮ তারিখে গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের গঠিত আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষনা করে নতুন এ কমিটির অনুমোদন দেয়া হল। ঘোষিত ১৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে আগামী এক মাসের মধ্যে উপজেলা আওয়ামীলীগ ও জেলা স্বেচ্ছাসেবকলীগের সাথে আলোচনা করে পূর্নাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
নতুন কমিটিতে সহ সভাপতি সফিকুল ইসলাম সফি, জগদীশ বিশ্বাস, শেখ মামুনুর রশিদ, যুগ্ন সাধারন সম্পাদক মুক্তার হোসেন মোল্লা, হিরু মৃধা, সাংগঠনিক সম্পাদক সেলিম শেখ, প্রচার সম্পাদক শেখ মো. উজ্জল, সহ প্রচার সম্পাদক মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক আ. জব্বার খান, ধর্ম বিষয়ক সম্পাদক ফজলুল হক, মহিলা বিষয়ক সম্পাদক সালমা বেগম, যুব ও ক্রীড়া সম্পাদক আমজাদ ফকীর, কৃষি ও সমবায় সম্পাদ ইনু শেখকে নির্বাচিত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































