গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি থাকা কে এই অসহায় বৃদ্ধা ! –
- Update Time : ০৭:০৮:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
- / ৪৮ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
নাম-পরিচয়হীন এক অসহায় বৃদ্ধাকে নিয়ে বিপাকে পড়েছে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। গত ১০ আগস্ট স্থানীয় কিছু যুবক অসুস্থ্য ওই বৃদ্ধাকে ভর্তি করে দিয়ে যায় এ হাসপাতালে। এরপর থেকে ওই বৃদ্ধা এখানেই রয়েছেন।
সরেজমিন মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বর্তমানে ওই বৃদ্ধা অনেকটা সুস্থ্য। কিন্তু নাম পরিচয় কিছুই বলতে পারছেন না। জিজ্ঞাসা করলে অসহায় দৃষ্টিতে শুধু তাকিয়ে থাকেন।
আলাপকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ বলেন, অজ্ঞাত ওই বৃদ্ধা বেশ কিছুদিন ধরে গোয়ালন্দ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ্য। কিন্তু তার কোন ঠিকানা না জানায় তার স্বজনদের খবর দেওয়া যাচ্ছে না। বৃদ্ধার স্বজনদের খোঁজ পেতে তিনি গণমাধ্যমের সহায়তা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































