ব্রেকিং নিউজঃ
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট থেকে মাদক ব্যবসায়ী সেলিম গ্রেপ্তার –
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১১:৩২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৬ জানুয়ারী ২০২২
- / ৬০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট এলাকা থেকে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ সেলিম খান (৩৭) কে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা এই অভিযান পরিচালনা করে। সেলিম গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের শ্রীদাম দত্ত পাড়া গ্রামের মৃত ফজল খানের ছেলে।
জানাগেছে, বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম গোয়ালন্দ ঘাট থানার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেইন গেইটের ভিতর উত্তর পার্শ্ব থেকে মোঃ সেলিম খানকে ১ শত পিস ইয়াবাসহ হাতে নাতে গ্রেপ্তার করা হয়।
সেলিমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দঘাট থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































