গোয়ালন্দ উপজেলা ভাইস চেয়ারম্যানসহ বিএনপি’র নেতাকর্মীদের আ’লীগে যোগদান –
- Update Time : ০৮:২৭:৩২ অপরাহ্ন, রবিবার, ২৩ ডিসেম্বর ২০১৮
- / ৪৪ Time View
আজু শিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীনসহ শতাধিক নেতা-কর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। রোববার বিকেলে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর হাতে ফুলের তোরা দিয়ে তারা আওয়ামীলীগে যোগদান করে।
এসময় নার্গিস পারভীন ছাড়াও আওয়ামীলীগে যোগদেন রাজবাড়ী জেলা বিএনপি’র সহ সভাপতি আব্দুল হামিদ মৃধা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও নিএনপি নেতা আক্তারুজ্জামান মৃধাসহ শতাধিক নেতা-কর্মী।
গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের হামিদ মৃধার হাটে নির্বাচনী জনসভায় এ যোগদান পর্ব সম্পন্ন হয়। এতে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলামসহ আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































