গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন : ২ চেয়ারম্যানসহ ১১ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল –
- Update Time : ০৯:৫৯:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫২ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১২ জন প্রার্থী নিজ নিজ মনোনয়নপ্রত্র দাখিল করেছেন। তৃতীয় ধাপে আগামী ২৪ মার্চ গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।আজ মঙ্গলবার ছিলো মনোনয়পত্র দাখিলের শেষ দিন।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানান, চেয়ারম্যান পদে ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, জাতীয় পার্টি মনোনীত হামিদুল হক বাবলু ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. রফিকুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন, সাধারন সম্পাদক আসাদুজ্জামান চৌধুরী, দেবগ্রাম ইউনিয়নের সাবেক মেম্বার গিয়াস উদ্দিন, উজানচর ইউনিয়নের সাবেক মেম্বার আবুল কালাম আজাদ, যুবলীগ নেতা আব্দুর রহমান, গোলাম মহিউদ্দিন সরদার। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন ও নাজমা বেগম।
উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা স্বপন সাহা প্রার্থীদের মনোনয়নপত্র মঙ্গলবার বিকেল ৫ পর্যন্ত গ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































