গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনের বৈধ প্রার্থী ৪, বাদ গেলো রব্বানী, আরিফুজ্জামান ও সুলতান –
- Update Time : ০২:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০
- / ৮৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ানম্যান পদে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ দাখিলকৃত ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাছাই শেষে ৪ জন প্রার্থীর মনোনয়রপত্র বৈধ ঘোষনা করা হয়েছে।
রোববার (১ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই সভায় জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান এ ঘোষনা দেন।
তিনি জানান, স্বতন্ত্র প্রার্থী মোঃ আরিফুজ্জামানের জমা দেওয়া মনোনয়নপত্রে ৫ জন ভোটারের তথ্য যাচাইয়ে ১ জন, সুলতানের ২জনের স্বাক্ষর মিলে নাই ও গোলাম মাহবুব রব্বানীর ৮ থেকে ১০ জন ভোটারের তথ্য ভূল আছে। যার কারণে তাদের মনোনয়নপত্র বাতিল করেছেন। তবে বাতিলকৃত প্রার্থীরা জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন।
মনোনয়নপত্র বৈধ হয়েছে, উপজেলা আওয়ামী লীগের জৈষ্ঠ সহ-সভাপতি ও মোস্তফা মেটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা মুন্সি, জেলা বিএনপির সদস্য মাহবুব আলম শাহিন, সতন্ত্র দৌলতদিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম মন্ডল, মোহাম্মদ আলী মিয়া।
নির্বাচন অফিস সুত্রে জানাগেছে, ঘোষিত তফশীল অনুযায়ী উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা-২০১৩ এর বিধি ১৩ অনুযায়ী আজ (২৭ ফেব্রুয়ারি) গোয়ালন্দ উপজেলা পরিষদের উপ-নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। (১ মার্চ) মনোনয়নপত্র বাছাই ও (৮ মার্চ) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ এবং ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ২৯ মার্চ। ১টি পৌরসভা ও ৪টি ইউনিয়ন নিয়ে গোয়ালন্দ উপজেলা গঠিত। এতে মোট ভোটার সংখ্যা ৯১ হাজার ৬৩৫ জন । এরমধ্যে ৪৫ হাজার ৩৭১ জন মহিলা ও ৪৬ হাজার ২৬০ জন পুরুষ ভোটার। ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ২০১৯ সালের ২৪ মার্চ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম গত বছর ১৭ অক্টোবর হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করলে উপ-নির্বাচনের কার্যক্রম শুরু হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































