গোয়ালন্দ উপজেলা পরিষদের হল রুম থেকে ৫টি ব্যাটারী চুরি, নাটকিয়তা –
- Update Time : ০৭:৫৭:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩১ মে ২০২১
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদের হল রুম থেকে দু’দফায় ৫ টি ব্যাটারী চুরির ঘটনা ঘটেছে। তবে সিসি টিভির ভিডিও দেখে সন্দেহভাজন ২ জনকে আটক এবং আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া ৫টি ব্যাটারী উদ্ধার করা হলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত নেয়া হয়নি কোন আইনগত পদক্ষেপ।
যদিও গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক মামুন আটককৃতদের চোর বলতে নারাজ। তিনি ব্যাটারী উদ্ধারের কথা স্বীকার করলেও আটককৃতদের ছেড়ে দেয়ার পাশাপাশি তারা চোর কি না তা যাচাই-বাছাই করছেন এবং যাচাই-বাছাই শেষে থানায় অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীসহ সংশ্লিষ্ঠদের সাথে কথা বলে জানাগেছে, গত ২৪ থেকে ৩০ মে সকাল ১১টা পর্যন্ত যে কোন দুই দিন গোয়ালন্দ উপজেলা পরিষদের হল রুম থেকে ৫ টি ব্যাটারী চুরির ঘটনা ঘটে। গত ৩০ মে সকাল ১১ টার দিকে হল রুমে বিদ্যুৎ চলে যাবার পর বৈদ্যুতিক ফ্যান না ঘোরায় পরিষদের কর্মচারীরা দেখতে পান ব্যাটারী নেই। বিষয়টি তাৎক্ষনিক ভাবে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার কে অবগত করেন। একই সাথে উপজেলা চত্বর এলাকার সিসিটিভি ফুটেজ দেখে প্রথমে গোয়ালন্দের নছরউদ্দিন সরদার পাড়ার নিহাজ কন্ঠাটারের ছেলে আলমগীর হোসেন (৩৫) রবিবার সন্ধ্যায় সন্ধার দিকে আনছার সদস্য ও উপজেলা পরিষদের কর্মচারীরা আটক করে গোয়ালন্দ উপজেলা অফিসে এনে সিসিটিভি ফুটেজ দেখালে সে চুরি করার কথা স্বীকার করে এবং ব্যাটারী ক্রয়কারী ও বেপারী পাড়া বাসস্টান্ড এলাকার মৃত গনি বেপারীর ছেলে মোঃ নুরুল ইসলাম (৩৭)-এর কথা বললে তারা নুরুল ইসলামকে আটক করে গোয়ালন্দ উপজেলা অফিসে নিয়ে আসে। তিনি ব্যাটারী ক্রয়ের কথা স্বীকার করে এবং ব্যাটারী ৫ টি নুরুল ইসলাম জমা দেন। ব্যাটারী ক্রয় কারী নুরুল ইসলাম গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের হেফাজতে থাকা অবস্থায় গোয়ালন্দের একজন জনপ্রতিনিধি তদবির করলে নুরুল ইসলামকে ব্যাটারী ৫ টি রেখে ছেড়ে দেন এবং চোর আলমগীরকে ওই অফিসে রেখে দেন। তবে আলমগীরকেও সাম্প্রতি পুলিশের হাতে আটক হওয়া এক জনপ্রতিনিধির জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানিয়েছেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিষয়টি থানায় জানানো হয়নি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































