গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম-এর ইন্তেকাল –
- Update Time : ০৪:০৬:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০১৯
- / ৬৫ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবিএম নুরুল ইসলাম (৬৩) হৃদযন্ত্রের ক্রিয়াবন্ধ হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি …..রাজিউন)।
আজ বৃহস্পতিবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে রাজধানী ঢাকার এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি ৪ সন্তান, স্ত্রীসহ অসংখ্য গুন-গ্রাহি রেখে গেছেন। তার মৃত্যুতে তার পরবিারসহ উপজেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরে শোকের ছায়া নেমে এসেছে।
উপজেলা চেয়ারম্যানের বেয়াই শাজাহান জানান, তার হার্ট ব্লক ছিল। যে কারণে তিনি গতমাসের শেষের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে এ্যাপোলো হাসপাতালে আনা হয়।আজ চিকিৎসারত অবস্থায় তিনি সেখানে মারা যান। তার নামাজে জানাযা ও দাফনের বিষয়ে এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নুরুজ্জামান মিয়া ও সাধারন সম্পাদক মোঃ নুরল ইসলাম মন্ডল উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা এবিএম নুরল ইসলামের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বলেন, ৩ বারের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ২ বারের উপজেলা পরিষদ চেয়ানম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতির মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ ও উপজেলাবাসী একজন অভিভাবক ও ত্যাগী নেতাকে হারালেন। দলমত নির্বিশেষে তিনি একজন ভাল মানুষ ছিলেন। দলের ত্যাগী এ নেতাকে হারোনোয় চলতি পৌরসভা ও উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল স্থগিত ঘোষনা এবং কালো ব্যাজ ধারন করেছেন। এছাড়া দলের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে । নিহতের পরিবারের প্রতি তারা সমবেদনা জানান।
উল্লেখ্য, চলতি বছর ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের ৩য় ধাপে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দীতায় তিনি সবশেষ গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































