গোয়ালন্দ উপজেলা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ –
- Update Time : ০৯:৪৫:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ৪৮ Time View
রাজবাড়ী বার্তা ডেস্ক :
করোনা ভাইরাসের বিস্তার রোধে শেষ মুহুর্তে স্থগিত হওয়া গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। মঙ্গলবার নির্বাচনে অংশগ্রহন করা সকল প্রার্থীর অনুকুলে প্রতীক বরাদ্দ করে নির্বাচন কমিশন।
এ নির্বাচনে আগেই নির্ধারিত ছিল ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের জৈষ্ঠ সহ সভাপতি আলহাজ্ব মোস্তফা মুন্সিকে নৌকা ও বিএনপি মনোনীত মাহবুব আলমকে ধানের শীষ। মঙ্গলবার নির্ধারিত দিনে নতুন ৩ প্রার্থীর মধ্যে গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান এবিএম নুরুল ইসলামের ছেলে ডা. আরিফুজ্জামানকে ঘোড়া, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহবুবুর রাব্বানীকে আনারস ও সুলতান শেখকে মোটরসাইকেল প্রতীক বরাদ্দ দেয়া হয়।
চলতি বছরের ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। কিন্তু প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে ২৩ মার্চ নির্বাচন স্থাগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। এরপর ২য় দফায় গত ১০ অক্টোবর ভোট গ্রহনের তারিখ ঘোষনা করে নির্বাচন কমিশন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী নুরুল ইসলাম মন্ডলের মৃত্যুতে আরেক দফা পিছিয়ে যায় গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচন। এবিএম নুরুল ইসলাম আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হয়ে ২য় মেয়াদে নির্বাচিত হয়ে ইন্তেকাল করায় গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































