গোয়ালন্দে ৭টি অবৈধ খননযন্ত্র ধ্বংস করলো ভ্রাম্যমান আদালত –
- Update Time : ০৯:২৬:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুন ২০১৮
- / ৫৩ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার দুপুরে অবৈধ ভাবে নদী ও খালবিল থেকে বালি উত্তোলনকারী ৭টি খনন যন্ত্র ধ্বংস করা হয়েছে। অভিযানকালে ৩ জনকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শেখ আব্দুল্লাহ সাদীদ এই অভিযান পরিচালনা করেন।
জানা যায়, ভ্রাম্যমান আদালত মঙ্গলবার দুপুরে উপজেলার দেবগ্রাম ও উজানচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫টি ড্রেজার মেশিনের বিপুল সংখ্যাক পাইপ ধ্বংস ও দুইটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে। অভিযানকালে উত্তর দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকা হতে এসকেভেটর মেশিন দিয়ে উত্তোলন করা বালু কাটার দায়ে তিন জনকে আটক করা হয়। পরে তাদেরকে ষ্ট্যাম্পে লিখিত অঙ্গিকার নামা নিয়ে ছেড়ে দেয়া হয়। এরা হলেন গোয়ালন্দ পৌর এলাকার জুড়ান মোল্লা পাড়ার কেচমত মোল্লার ছেলে বাবলু মোল্লা (৪৫), জানুকি রায়ের পাড়ার আমীর আলীর চেলে আক্কাছ শেখ (৪০) ও দৌলতদিয়া নুরু মন্ডল পাড়ার তোরাপ আলীল ছেলে সাইদ (৩৮)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































