গোয়ালন্দে ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার -১
- Update Time : ১০:১৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩
- / ৩১৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দের একটি কিন্ডার গার্টেন স্কুলের প্লে গ্রুপের শিক্ষার্থী ৫ বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মামলা দায়েরের পর শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে ঝিলোন শেখ (১৮) নামের এক যুবকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কেউটিল গ্রামের জালাল শেখের ছেলে। ঘটনার শিকার শিশুকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোয়ালন্দ হাসপাতালে শনিবার দুপুরে অসুস্থ্য ওই শিশুর মা জানান, শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে আমার মেয়ে খেলতে যায়। খেলার ফাঁকে ১৮ বছর বয়সী যুবক ঝিলোন তার মেয়েকে নির্জন একটি ঘরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার মেয়ে কান্নাকাটিসহ চিৎকার করলে ঝিলোন পালিয়ে যায়। পরে তার মেয়ে বাড়িতে ফিরে কান্নাকাটি করতে থাকলে তিনি জিজ্ঞেসাবাদ করে ঘটনা জানতে পারেন। এ বিষয়ে শুক্রবার রাতেই গোয়ালন্দ ঘাট থানায় ধর্ষণ চেষ্টার মামলা করেন।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়ার পর মামলা রেকর্ড করা হয়। সেই সাথে আসামীকে গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হয়। এরই অংশ হিসেবে শনিবার দুপুর আড়াইটার দিয়ে অভিযুক্ত ঝিলোনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ গ্রহনের প্রস্তুতি চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































