গোয়ালন্দে ৪ মাদক সেবীর কারাদন্ড, ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা –
- Update Time : ১০:৩৫:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০১৯
- / ৬৭ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ মাদক ব্যবসায়ী ও ৪ মাদকসেবীকে আটক করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে আজ মঙ্গলবার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এ অভিযান পরিচালনা করে।
আটককৃত মাদক ব্যবসায়ী হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর গ্রামের মেছের শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ (৩২) ও মাদকসেবীরা হলো, একই গ্রামের জহিরুল প্রামানিক (৩০), আমিরুল ইসলাম (৩০), বিল্লাল শেখ (৪৫), রাজবাড়ী শহরের বিনোদপুর নিউকলোনী এলাকার তাইজদ্দিন শেখ (৫৮)।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে রাজবাড়ী জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান, পরিদর্শক ধনঞ্জন চন্দ্র দেবনাথসহ সঙ্গীয় ফোর্স গোয়ালন্দ উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ৪ মাদক সেবীকে আটক ও এক মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এসময় ৪ মাদসসেবীকে ৩ মাসের কারাদন্ডের আদেশ দেয় ভ্রাম্যমান আদালত। এছাড়া আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































