গোয়ালন্দে ৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার –
- Update Time : ০৫:১৩:০২ অপরাহ্ন, সোমবার, ১৫ মার্চ ২০২১
- / ৫৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে ৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
রবিবার (১৪ই মার্চ) বিকেল ৪টার দিকে গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকার পৌর ৫নং ওয়ার্ডের বেপারী পাড়ায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর থানার সোনাতলা এলাকার মৃত লেডু বেপারির ছেলে মোঃ গেদু বেপারী (৫০)এবং স্হানীয় বেপারী পাড়ার ইব্রাহীম বেপারীর ছেলে পলাশ বেপারী (৫৫)|
সোমবার সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদেরকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল তায়াবির বলেন,গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মোতালেব হেসেন ও মনির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ৪ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করেছে। রাজবাড়ীর পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। মাদকের বিরুদ্ধে আমরা এ ধরনের অভিযান অব্যাহত রাখব।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































