গোয়ালন্দে সড়কে ডাকাতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৪ –
- Update Time : ১০:৫১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী ২০২০
- / ৫৯ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে মঙ্গলবার সড়কে গাছের গুড়ি ফেলে ডাকাতিকালে দেশীয় অস্ত্রসহ ৪জনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। এসময় অন্তত ১৪ জন ডাকাত পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলো, পাবনা জেলার সুজানগর উপজেলার রাইশিমুল গ্রামের সোহাগ ওরফে সোহান শেখ (২৫), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া শাহাদত মেম্বার পাড়া গ্রামের মৃত চানমিয়া শেখের ছেলে জামিল শেখ (২৫), গোয়ালন্দ পৌরসভার ২নং ওয়ার্ডের দেওয়ানপাড়া মহল্লার সামছু দেওয়ানের ছেলে মামুন দেওয়ান (২৫), দৌলতদিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জলিল সরদার পাড়া গ্রামের জব্বার মন্ডলের ছেলে শরিফ মন্ডল (২৫)।
থানা পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে উপজেলার তেনাপচা এলাকায় আঞ্চলিক সড়কে জৈনক সেলিমের মুদি দোকানের সামনে গাছের গুড়ি ফেলে একদল ডাকাত ডাকাতির চেষ্টা করছে। খবর পেয়ে পুলিশ ওই স্থানে পৌঁছালে সাধারন মানুষের যানবাহন ভেবে ডাকাত দল পুলিশের গাড়ির গতি রোধ করে। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একাধিক ধারালো হাসুয়া, ধারালো চাকুসহ ৪জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃত প্রত্যেকেই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আরো ১৪ ডাকাতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যহত আছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়








































































































