গোয়ালন্দে স্বজন সমাবেশ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত –
- Update Time : ০৮:২৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
- / ৫০ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে মহান বিজয় দিবস ঞ-১৬ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮-’১৯ এর ফাইনাল খেলা সোমবার (২১ জানুয়ারী) অনুষ্ঠিত হয়েছে। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী কেরামত আলী।
ফাইনাল খেলায় দুরন্ত ক্রিকেট একাদশ মঙ্গল সরদার স্মৃতি সংঘকে ২৮ রানে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে দুরন্ত ক্রিকেট একাদশ ১৪ ওভার ৩ বলে সব ক’টি উইকেট হারিয়ে ৮২ রান সংগ্রহ করে। জবাবে মঙ্গল সরদার স্মৃতি সংঘ ১৩ ওভার ২ বলে সক ক’টি উইকেট হারিয়ে ৫৪ রান করে।
ফাইনাল খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় মনা হোসেন। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন রানার আপ দলের শাকিল হোসেন। টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট (১৫টি) শিকারী হয়েছেন বিজয়ী দলের ইকবাল হোসেন। সর্বোচ্চ রানের (১৩০) পুরুষ্কার পেয়েছেন রানার আপ দলের সাকিল হোসেন। বিশেষ নৈপুন্য পুরুষ্কার পেয়েছেন শিরোনামহীন দলের গোলম মর্তুজা সোহাগ। টুর্নামেন্টের ফেয়ারপ্লে দলের খেতাবও পেয়েছে চ্যাম্পিয়ন দল।
গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে বেলা ১:৩০ টায় খেলা শুরু হয়। খেলা শেষে বিকেলে অতিথিবৃন্দ পুরস্কার বিতরন করবেন। এসময় আরো উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব নুরুজ্জামান মিয়া, সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এজাজ শফী, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলজার হোসেন মৃধা, পৌর কাউন্সিলর মো. নাসির উদ্দিন রনি ও মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিঃ এর পরিচালক মো. সেলিম মুন্সি, দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক সহিদুল ইসলাম, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, জাতীয় পার্টির নেতা হামিদুল হক বাবলু, রাজবাড়ীবিডি.কম এর সম্পাদক আজু শিকদার, গোয়ালন্দ প্রেসক্লাবের সাধারন সম্পাদক আক্তারুজ্জামান মৃধা, নিউজ২৪ টিভির রাজবাড়ী জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম শামীম, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমুখ। সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশ এর আহ্বায়ক নির্মল কুমার চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের উপদেষ্টা ও যুগান্তর প্রতিনিধি শামীম শেখ।
টুর্নামেন্টের সার্বিক সহযোগীতা করেছে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লি: ও আদিব সারাহ ফাউন্ডেশন। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রাজবাড়ীর জনপ্রিয় দৈনিক রাজবাড়ী কন্ঠ ও অনলাইন পোর্টাল রাজবাড়ীবিডি.কম।
গত ৩০ নভেম্বর ২৪টি দলের অংশগ্রহনে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়েছিল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































