গোয়ালন্দে স্বজন সমাবেশ আয়োজিত বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন –
- Update Time : ০৯:৪৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
- / ৬২ Time View

শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে তৃতীয় বছরের ন্যায় রাজবাড়ীর গোয়ালন্দে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে মহান বিজয় দিবস টি-১২ ক্রিকেট টুর্নামেন্ট-২০১৯ এর শুভ উদ্বোধন ১৩ ডিসেম্বর শুক্রবার সকাল গোয়ালন্দ নাজিরউদ্দিন সরকারী উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার রুবায়েত হায়াত শিপলু। ম্যাচ শুরু হওয়ার আগে জাতীয় সঙ্গীত পরিবেশন ও শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।
উদ্বোধনী খেলায় গোয়ালন্দ পৌরসভার চান্দু স্মৃতি সংসদ ৪ উইকেটে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের শেখ রাসেল ক্রিকেট একাডেমীকে পরাজিত করে। প্রথমে ব্যাট করে শেখ রাসেল ক্রিকেট একাডেমি সবগুলো উইকেট হারিয়ে ৭৬ রান করে। জবাবে চান্দু স্মৃতি সংসদ এক বল ও ৪ উইকেট হাতে রেখে লক্ষে পৌছে যায়। ব্যাটে ২০ রান ও বল হাতে ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয় বিজয়ী দলের টিপু মোল্লা।
টুর্নামেন্টে মোট ২৪টি দল অংশ নিচ্ছে। মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে রাজবাড়ী জেলার জনপ্রিয় দৈনিক রাজবাড়ী কণ্ঠ, অনলাইন পোর্টাল রাজবাড়ী বিডি.কম ও রাজবাড়ী বার্তা ডট কম। সার্বিক সহযোগিতায় রয়েছে মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লি. ও আদিব-সারাহ ফাউন্ডেশন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোরাব হোসেন গেদু, গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর, যুগান্তর স্বজন সমাবেশের উপদেষ্টা অধ্যক্ষ আ. কাদের শেখ, পৌর কমিশনার নাসিরউদ্দিন রণি, মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালক মো. সেলিম মুন্সি, যুগান্তরের জেলা প্রতিনিধি হেলাল মাহমুদ, গোয়ালন্দ প্রতিনিধি ও স্বজন উপদেষ্টা শামীম শেখ, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. বাবর আলী, পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ প্রমূখ। সভাপতিত্ব করেন স্বজন সমাবেশের সভাপতি ইব্রাহিম সরদার। পরিচালনায় থাকবেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও স্বজন সমাবেশের সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন এবং সদস্য সচিব ও ক্রীড়া সম্পাদক ওহিদুল ইসলাম সুজাত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































