গোয়ালন্দে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু –
- Update Time : ০৮:৫৪:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ জুলাই ২০১৮
- / ৫৮ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে রবিবার বিকালে আঙ্গুরী খাতুন (১৫) নামে এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ হতে একে আত্মহত্যা দাবী করা হলেও চিকিৎসকরা লাশের শরীরে আত্মহত্যার সাধারন কোন উপসর্গ পাননি বলে জানিয়েছেন।
নিহত আঙ্গুরী দেবগ্রামের পূর্ব তেনাপচা গ্রামের কৃষক আ. খালেক শেখের মেয়ে। সে স্থানীয় চৌধুরী মাহবুব হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. তাপস মন্ডল জানান, রবিবার বিকাল ৫ টার দিকে আঙ্গুরীকে মৃত অবস্থায় তার মা গোলাপী বেগম এক প্রতিবেশীর সহায়তায় হাসপাতালে নিয়ে আসেন। আঙ্গুরীর মা এ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবী করেন। তবে আমরা লাশের গলার এক পাশে চিকন দাগ ছাড়া আত্মহত্যার সাধারন তেমন কোন উপসর্গ পাইনি।
এ দিকে কয়েকজন প্রতিবেশী জানান, বাড়ীতে সাংসারিক কাজকে কেন্দ্র করে মা ও মেয়ের মধ্যে ঝগড়া এবং হাতহাতি হয়। এরপরে আমরা শুনতে পাই আঙ্গুরী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ওসি মীর্জা আবুল কালাম আজাদ জানান, এ মৃত্যুর ব্যাপারে পরিবারের কারো কোন অভিযোগ নেই। প্রাথমিক তদন্তে জেনেছি মায়ের উপর অভিমান করে মেয়েটিক আত্মহত্যা করেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































