গোয়ালন্দে শেখ রাসেলের জন্ম বার্ষিকী পালিত –
- Update Time : ০৫:৪১:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১
- / ৫৩ Time View
শামীম শেখ ,গোয়ালন্দ (রাজবাড়ী)
শেখ রাসেল দিপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস’ এই শ্লোগানকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে গোয়ালন্দে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
গোয়ালন্দ উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (১৮ অক্টোবর) সকালে উপজেলা কার্যালয়ের সামনে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বিশেষ মোনাজাত, আলোচনা সভা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা, উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কেক কাটা হয়।
উপজেলা পরিষদ চত্ত্বরে ইউএনও আজিজুল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শহিদুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আঃ রহমান মন্ডল, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি পৌর কাউন্সিল নাসির উদ্দীন রনি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সালু,উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল আহম্মেদ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































