গোয়ালন্দে শিক্ষা প্রতিমন্ত্রীর গণসংযোগ –
- Update Time : ১০:২৪:০১ অপরাহ্ন, সোমবার, ২৪ ডিসেম্বর ২০১৮
- / ৪৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি গোয়ালন্দে ব্যাপক গণসংযোগ করেছেন।আজ সোমবার সকাল থেকে উপজেলার প্রধান বাজারের বিভিন্ন দোকানে ঘুরে ঘুরে তিনি নৌকার জন্য ভোট প্রার্থনা করেন।
গণসংযোগকালে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, গোয়ালন্দ পৌরসভার মেয়র শেখ মো. নিজামসহ আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে নাকি জঙ্গিবাদ তালেবানদের হাতে যাবে সেটি নির্ধারণ হবে এ নির্বাচনে। ৩০ ডিসেম্বর সকলের জন্য একটি পরীক্ষার দিন। যদি মাটি ও পতাকাকে ভালোবাসেন তাহলে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।
গণসংযোগ শেষে শিক্ষা প্রতিমন্ত্রী গোয়ালন্দ গ্রুপ অব ইন্ড্রাষ্ট্রিস লি: এর বার্ষিক মিলন মেলায় যোগদান করেন। সেখানে গোয়ালন্দ গ্রুপের কর্মীদের পরিবারসহ সহ¯্রাধিক ভোটারের কাছে নৌকা মার্কার ভোট প্রদানের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী লাভলী, প্রতিমন্ত্রী সহধর্মীনি রেবেকা সুলতানা প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































