গোয়ালন্দে মোটরসাইকেল আরোহী নিহত –
- Update Time : ০৮:১৮:০৪ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০১৯
- / ৬৭ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বেপরোয়া গতির পিকাপের ধাক্কায় ফাহিম হাসান জয় (২১) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার উত্তর মেরুন্দি গ্রামের আ. ছাত্তার ওরফে পান্নার ছেলে। এ ঘটনায় রাসেল মৃধা (২৬) নামে একজন গুরুতর আহত হয়েছে।
নিহতের চাচা আ. মান্নান জানান, তার ভাতিজা জয় ও তার বন্ধু রাসেল শুক্রবার বিকেলে মোটরসাইকেল যোগে ফরিদপুর যাচ্ছিল। তাদের মোটরসাইলেটি গোয়ালন্দ উপজেলার দক্ষিণ উজানচর গনি মেম্বারের রাইচমিলের কাছে পৌছালে পেছনের দিক থেকে বেপরোয়া গতিতে এসে একটি পিকাপ (নং ঢাকা মেট্টো ন-১৪-৯৪৬৩) তাদের চাপা দেয়। এতে তারা দু’জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় তিনি বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































