গোয়ালন্দে মামা বাড়ি থেকে নিজ বাড়ীতে আর ফেরা হলো না শিশু সিয়ামের –
- Update Time : ০৬:৪৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মে ২০২১
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় মামা বাড়ি বেড়াতে এসে পানিতে পানিতে ডুবে সিয়াম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে গোয়ালন্দ উপজেলার কাটাখালী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে ওই শিশুকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নিহত শিশু সিয়ামের মামা আনিস সরদার জানান, সিয়াম পরিবারের অন্য সদস্যদের সাথে দৌলতদিয়া ইউনিয়নের ইদ্রিস পাড়া গ্রামের তাদের বাড়িতে বেড়াতে আসে। গ্রামের অন্যান্য শিশুদের সাথে সিয়াম বাড়ির পাশ্ববর্তী ড্রেজিং করে সৃষ্ট খালে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানায় সবার চোখের আড়ালে সিয়াম ওই খালে ডুবে যায়। পরিবারের সবাই তাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে ওই খালে অন্যরা গোসল করতে গেলে তাদের পায়ে সাথে বাধে সিয়ামের শরীর। এসময় তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নিতাই কুমার মৃত ঘোষনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































