গোয়ালন্দে মাছের পোনা অবমুক্ত করলেন শিক্ষাপ্রতিমন্ত্রী –
- Update Time : ১০:১৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অগাস্ট ২০১৮
- / ৮১ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে বিভিন্ন জলাশয়ে ৫শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সরকারি রাজস্ব কর্মসূচির আওতায় এ পোনা অবমুক্ত করে উপজেলা মৎস্য অফিস।
মঙ্গলবার দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের পুকুরে পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু নাসার উদ্দিনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রীর সহ ধর্মীনী রেবেকা সুলতানা, গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম নুরুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) শেখ আব্দুল্লাহ সাদীদ, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মোহা. মজিনুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল, উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি গোলজার হোসেন মৃধা, সাংগঠনিক সম্পাদক হাবিব রেজা টুটুল প্রমুখ।
উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, ১ লাখ টাকা ব্যয়ে রুই, কাতলা, কালবাউস জাতীয় মাছের পোনা গোয়ালন্দের ৫টি জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































