গোয়ালন্দে মঞ্জু হত্যা মামলা আসামী গ্রেফতার –
- Update Time : ০৭:২০:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
- / ৪৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত মঞ্জু হত্যা মামলার সন্দেহভাজন আসামী সুমন কুমার সাহা (২৫)কে গ্রেফতার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। সে গোয়ালন্দ পৌরসভার ৪নং ওয়ার্ডের বিজয় বাবুর পাড়া মহল্লার ননী গোপাল সাহার ছেলে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মঞ্জু হত্যাকান্ডের পর থেকেই পুলিশ সুমনকে আটকের চেষ্টা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার কালাই গোপালপুর এলাকা থেকে সুমনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, গত ২৭ অক্টোবর উপজেলার দৌলতদিয়া আক্কাস আলী মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন আইনউদ্দিন ব্যাপারীপাড়া মরাপদ্মা নদীর পাড় থেকে মঞ্জু শেখ (২৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। তার মুখের নিচে, ঠোঁটের ওপরে ও মাথায় ধারালো অস্ত্রের কোপানোর চিহ্নসহ পায়ের রগ কাটা ছিল। এ ঘটনার একদিন পর মঞ্জুর বাবা বাবলু শেখ বাদি হয়ে গোয়ালন্দ ঘাট থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































