গোয়ালন্দে ব্যস্ত সময় পার করলেন রাজবাড়ীর নবাগত ডিসি দিলসাদ বেগম –
- Update Time : ১০:৩৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০১৯
- / ৭৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অর্ধ দিবস ব্যস্ততম সময় অতিবাহিত করেছেন, জেলা প্রশাসক দিলসাদ বেগম। তিনি আজ বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শন করেন। জেলা প্রশাসক গোয়ালন্দ ঘাট থানায় পৌছানোর সাথে সাথে সুসজ্জিত চৌকষ পুলিশ দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।
গার্ড অব অনার শেষে তিনি অফিসার ইনচার্জ এর অফিসকক্ষে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি), অফিসার ইনচার্জ এবং থানার পুলিশ কর্মকর্তাদের সাথে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপনা, মাদকদ্রব্যের অপব্যবহার, ইভচিজিং প্রতিরোধ, অপরাধ প্রবণতা নিয়ন্ত্রণের বিষয়ে আলোচনা করেন এবং থানার রেকর্ডপত্র পরীক্ষা-নিরীক্ষা করে পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন। গোয়ালন্দ ঘাট থানা পরিদর্শনের অব্যাবহিত পরেই তিনি গোয়ালন্দ উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে প্রাথমিক শিক্ষা বিভাগ আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, ২০১৯ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ সময়ে তিনি মাঠে দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন এবং ফুটবলে কিক দিয়ে ফাইনাল খেলার উদ্বোধন করেন। ফাইনাল খেলার উদ্বোধন করে দিয়ে তিনি দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদ উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সুধীবৃন্দের সাথে পরিচিতি ও মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় সভায় উপজেলা পরিষদ, উপজেলার বিভিন্ন সামাজিক-সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, বিশিষ্ট ব্যক্তিবর্গের পক্ষ থেকে তাঁকে ফুলেল অভিনন্দন জানানো হয় এবং উপজেলা পরিষদের পক্ষ হতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার জেলা প্রশাসককে ক্রেস্ট প্রদান করেন। একই অনুষ্ঠানে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট, ২০১৯ এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলার রানার্স আপ ও বিজয়ী দলের হাতে ট্রপি তুলে দেন। জেলা প্রশাসক শেষে তিনি গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভিজিট করেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভিজিটকালে তিনি উপজেলার উন্নয়ন কার্যক্রম, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নথি/রেজিস্টারাদি পরীক্ষা করেন এবং বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ভিজিট শেষে তিনি বিকেল ৩ টায় জেলা সদরে ফিরে আসেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































