গোয়ালন্দে বীরমুক্তিযোদ্ধাদের দাঁড়িয়ে সেলুট জানালো অতিথিরা –
- Update Time : ০৯:৩০:০৪ অপরাহ্ন, শনিবার, ২৬ মার্চ ২০২২
- / ৭৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মহান স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে জাতীর শ্রেষ্ঠ সন্তার বীরমুক্তিযোদ্ধাদের স্বস্ব আসনে বসিয়ে রেখে দাঁড়িয়ে স্বশ্রদ্ধো সেলুট জানালো অতিথিসহ অন্যান্যরা। শনিবার দুপুরে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের এ সেলুট জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, সহকারী কমিশনার (ভুমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিপ্লব ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানের এক পর্যায়ে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার আহবান করেন, আগত সকল মুক্তিযোদ্ধা নিজ নিজ আসনে বসে থাকবেন, আর তাঁদের প্রতি বিন¤্র শ্রদ্ধা জানিয়ে আমরা সবাই দাঁড়িয়ে সেলুট জানাবো। তাঁর এই আহবানে সারা দিয়ে অনুষ্ঠানে আগত সবাই দাঁড়িয়ে জাতীর বীর সন্তানদের সেলুট জানায়। এসময় সেখানে অন্যরকম একটি আবহ তৈরী হয়।
এসময় রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী বলেন, জীবন বাজি রেখে যুদ্ধ করে বিজয় ছিনিয়ে এনে আপনারা আমাদের লাল সবুজের পতাকা উপহার দিয়েছেন। আপনাদের ঋণ আমরা কোনদিন শোধ করতে পারব না। এসময় তিনি প্রশাসনকে সতর্ক করে বলেন, মাননীয় প্রধান মন্ত্রী মুক্তিযোদ্ধাদের জন্য ‘বীর নিবাস’ তৈরীর উদ্যোগ নিয়েছেন। এই বাড়ী তৈরীতে কোন অনিয়ম হলে তা সহ্য করা হবে না।
অনুষ্ঠানে গোয়ালন্দ উপজেলার শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও প্রায়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের এই সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































