গোয়ালন্দে বিএনপি’র একাংশের নেতা-কর্মীদের আ’লীগে যোগদান –
- Update Time : ০৮:৫৭:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর ২০১৮
- / ৫৬ Time View
আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপি’র একাংশের সভাপতি মোহাম্মদ আলী মিয়াসহ ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগদান করেছে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী কেরামত আলী এমপি’র হাতে ফুলের তোড়া দিয়ে তারা আওয়ামীলীগে যোগদান করেন।
আজ বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পিয়ার আলীর মোড় বাজারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুজ্জামান মিয়া, সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল, সদ্য যোগদানকারী ছোটভাকলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিগত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আলী মিয়া প্রমুখ।
মোহাম্মদ আলী মিয়া বলেন, অতীতে আমি আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। নিজেকে বিএনপি’র রাজনীতির সাথে জড়িয়ে ভুল করেছিলাম। আমি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে এবং বর্তমান সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ডে অনুপ্রানিত হয়ে আজ ফের আওয়ামীলীগে যোগদান করলাম। আমার চাওয়া-পাওয়ার কিছু নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ৩০ ডিসেম্বরের সংসদ নির্বাচনে বিপুল ভোটে নৌকাকে বিজয়ী করতে আজ ৩ শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামীলীগে যোগদান করলাম।
নব্য যোগ দেয়া উল্লেখযোগ্যরা হলেন, উপজেলা বিএনপি’র একাংশের সভাপতি মোহাম্মদ আলী মিয়া, দেবগ্রাম ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি নিজাম মোল্লা, উপজেলা বিএনপি’র সদস্য সাবেক ইউপি মেম্বার মীর লিয়াকত আলী হিরন, গোয়ালন্দ পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাজাহান শেখ, ছোট ভাকলা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ইমান আলী খান, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নুর ইসলাম, সাধারন সম্পাদক হাবিবুর রহমানসহ ৩ শতাধিক নেতাকর্মী।
সভায় শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বিএনপি’র মোড় নামক স্থানের নাম বদলে জয় বাংলার মোড় নামকরণ করার ঘোষণা দিয়ে বলেন, আমি ৫ বার সংসদ সদস্য হিসেবে আপনাদের সেবা করা সুযোগ পেয়েছি। সঠিক ভাবে দায়িত্ব পালনের প্রাণপন চেষ্টা করেছি। তারপরও যদি ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































