গোয়ালন্দে বসন্ত বরন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান
- Update Time : ০৯:২৩:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২০
- / ৫৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম সরকারি কলেজের বটতলায় বসন্তবরন-১৪২৬ উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোট গোয়ালন্দ উপজেলা শাখা এর আয়োজন করে।সংগঠনের সদস্য আসাদুজ্জামান সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্হানীয় শিল্পীরা সংগীত পরিবেশন করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর নাসির উদ্দিন রনি।
সংগঠনের সভাপতি গনেশ পালের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাবেয়া ইদ্রিস মহিলা কলেজর অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, গোয়ালন্দ ঘাট থানার ওসি আশিকুর রহমান পিপিএম, উপজেলা সাংস্কৃতিক জোটের সভাপতি নির্মল কুমার চক্রবর্তী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফকির আজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ,আওয়ামীলীগ নেতা আতিকুজ্জামান সেন্টু,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবিএম বাতেন,সাংস্কৃতিক কর্মী আতাউর রহমান,সাইফুল ইসলাম প্রমুখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































