গোয়ালন্দে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত –
- Update Time : ০৪:৫৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ৬ মার্চ ২০২১
- / ৬২ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দে শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকা ম্যারাথন-২০২১ অনুষ্ঠিত হয়েছে । বাংলাদেশ সেনাবাহিনী যশোর ৫৫ পদাতিক ডিভিশনের পরিকল্পনায় গোয়ালন্দ উপজেলা প্রশাসন এ ম্যারাথনের আয়োজন করে।
শনিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ মাঠ চত্তরে বেলুন উড়িয়ে ম্যারাথনের উদ্বোধন করেন রাজবাড়ী- ১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী ।
উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু করে ৫ কিলোমিটার দূরবর্তী দেবগ্রাম ইউনিয়ন পরিষদের মাঠে গিয়ে ম্যারাথন শেষ হয়।এতে বিভিন্ন শ্রেনী-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহন করেন।এর মধ্যে প্রথম ১০ জনকে পুরস্কৃত করা হয়।
প্রথম স্হান অধিকার করে শ্রমজীবি যুবক শাকিব শেখ (১৯) জিতে নেন ৩২ ইঞ্চির একটি রঙিন টিভি।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা মুন্সি,এসিল্যান্ড মোঃ রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল তায়াবীর, গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী ,মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও গোয়ালন্দ উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ইউনুস হোসেন মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ছোটভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































